চিনের উপর ১০৪ শতাংশ কর চাপানোর হুমকি ট্রাম্পের

বুধবার বাংলাদেশ এবং ভারত-সহ বিভিন্ন দেশের উপরে ন্যূনতম ১০% আমদানি শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বিভিন্ন হারে বাড়ানো হচ্ছে বাড়তি শুল্ক।

সমস্ত দেশের উপরে শুল্ক নিয়ে নিজের সিদ্ধান্তে স্থির থাকবে বলে জানান ট্রাম্প। শুধু তা-ই নয়। এক ধাপ এগিয়ে সোমবার চিনের উপরে আরও বেশি হারে শুল্ক বসানোর হুমকিও দিয়েছেন তিনি। গত বুধবার চিনা পণ্য আমদানিতে ৩৪% শুল্ক চাপানোর পাল্টা হিসেবে শুক্রবার বেজিং একই হারে আমেরিকার পণ্যে শুল্ক বসানোর কথা জানিয়েছিল।

আজ নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্পের হুঁশিয়ারি, মঙ্গলবারের মধ্যে সেই সিদ্ধান্ত না ফেরানো হলে বেজিং-এর উপরে আরও ৫০% শুল্ক বসাবে তাঁর প্রশাসন। সব মিলিয়ে চিনা পণ্যে তার হার দাঁড়াবে প্রায় ১০৪%। পাশাপাশি, চিনের সঙ্গে সব বৈঠকে বসার সিদ্ধান্ত বাতিল করা হবে। তবে অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চলবে বলে জানিয়েছেন তিনি।

Read Previous

কাছিম রক্ষায় সেন্ট মার্টিনে করা হচ্ছে ৩ হাজার কুকুর বন্ধ্যা

Read Next

নারায়ণগঞ্জে ইকোনমিক জোন পরিদর্শন করেন বিদেশি বিনিয়োগকারীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular