নারায়ণগঞ্জে ইকোনমিক জোন পরিদর্শন করেন বিদেশি বিনিয়োগকারীরা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (বিএসইজেড) পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তারা স্বর জমিন পরিদর্শনে যান।

এ সফরে তারা সরাসরি জাপানের সহায়তায় গড়ে ওঠা এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো, সম্ভাবনা ও চলমান প্রকল্প সম্পর্কে অবহিত হন। পরিদর্শনকালে প্রতিনিধিরা সরকারের বিনিয়োগবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ অঞ্চলে বিনিয়োগ করবেন বলে আগ্রহ জানান।

বিএসইজেড জাপান ইকোনমিক জোন নামেও পরিচিত। যা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) যৌথ উদ্যোগে বাস্তবায়ন এবং পরিচালিত হচ্ছে।

এ কাজের সাথে জড়িতরা বলেন এই সফরের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের সরাসরি মাঠ পর্যায়ে সম্ভাবনা পরখ করার সুযোগ তৈরি করা গেছে যা আগামীতে আরো বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি করবে।

এর আগে সোমবার (৭ এপ্রিল) সম্মেলনের প্রথম দিনে ৭০ জন বিনিয়োগকারীর একটি দল অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন যা চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত ।

Read Previous

চিনের উপর ১০৪ শতাংশ কর চাপানোর হুমকি ট্রাম্পের

Read Next

নববর্ষকে কেন্দ্রকরে নিরাপত্তা জোরদার হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular