গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যু হামলা: দ্রুতই যৌথ বাহিনীর ব্যবস্থা

পর্যটন সংবাদ ডেস্ক: মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় দ্রুত যৌথ বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, “মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে যৌথ বাহিনী।”

এর আগে সোমবার (২৫ আগস্ট) রাতে গজারিয়ায় টহলরত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় নৌ-ডাকাতদল। পাল্টা গুলি চালায় পুলিশও। প্রায় আধঘণ্টা ধরে চলে গোলাগুলি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শুভাঢ্যা খাল দখলকারীদের ছাড় দেওয়া হবে না। “এই এলাকায় ভূমিদস্যুর সংখ্যা বেশি। খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে সবাইকে স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

একই অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, খালের জমি যাতে পুনরায় দখল না হয় সে জন্য খালের পাড় ঢালাই করে দেওয়া হবে।

Read Previous

ডাকসু ও হল সংসদ নির্বাচনে কঠোর আচরণবিধি কার্যকর

Read Next

জন্মসনদ ছাড়া মিলবে না ১৯টি সরকারি সেবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular