১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার খোঁজ নিতে গুলশানে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর আগমন

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান। সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে তিনি ফিরোজায় প্রবেশ করেন।

এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়ার বাসায় পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছেন।

শনিবার দুপুরে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ঢাকায় পৌঁছে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

Read Previous

বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির নতুন মার্জিন বিধিমালা খসড়া অনুমোদন

Read Next

ইউক্রেনের স্বাধীনতা দিবসে জেলেনস্কির অঙ্গীকার: লড়াই চলবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular