কলাপাড়ায় কোস্টগার্ডের যৌথ অভিযান: অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জাল জব্দ, আটক ১২ জেলে

পর্যটন সংবাদ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলিপুরে যৌথ অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল উদ্ধার এবং ১২ জন জেলেকে আটক করা হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে কোস্টগার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী-কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ২টি ট্রলিং বোট ও ১০টি বেহুন্দী জাল জব্দ করা হয়। আটক করা হয় ১২ জন জেলেকে।

পরবর্তীতে জব্দ করা বোট ও জালসহ আটককৃতদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে সাগরে মাছের প্রজনন ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় তা সহায়ক হবে।

Read Previous

তিস্তার পানি বাড়ছে, নদীপাড়ে বন্যার শঙ্কা

Read Next

নড়াইল-যশোর মহাসড়কে বাস দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যসহ নিহত ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular