১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সৈকতে ছবি তুলে হয়রানি পর্যটকদের ,জব্দ ১৭ ক্যামেরা

মৌসুমি ফটোগ্রাফাররা কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি জোর করে তুলে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করায় এবং এ নিয়ে হয়রানির অভিযোগে ১৭টি ক্যামরা জব্দ করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ শুক্রবার (৪ মার্চ) শহরের পর্যটন কেন্দ্র সুগন্ধা বীচ এলাকায় পৃথক অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ এবং ১৭টি ক্যামরা জব্দ করে। সৈকতের ফটোগ্রাফারদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান চালানো হয় বলে জানা যায়।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের ছবি তোলা নিয়ে প্রায়ই ফটোগ্রাফারদের সঙ্গে তর্কাতর্কি কিংবা হয়রানির ঘটনা ঘটছে। তাই ট্যুরিস্ট পুলিশ কতৃক সৈকতের ফটোগ্রাফারদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান চলানো হয়েছে। আজ আমরা জব্দ করেছি ১৭টি ক্যামেরা। পাশাপাশি ফটোগ্রাফারদের সমিতির সদস্যদের সতর্ক করেছি। এই অভিযাকন চলমান থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Read Previous

কঠিন হচ্ছে ইতালির নাগরিকত্ব নীতি,নতুন আইনের সমালোচনা

Read Next

ঢাকার রাজপথে এখনো ঈদের আমেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular