
পর্যটন সংবাদ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন প্লাজা কিস্তি গ্রাহকদের জন্য মানবিক এক উদাহরণ স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই সারা দেশে আট শতাধিক সুরক্ষা কার্ডধারী পরিবারের হাতে দুই কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছে। শুধু তাই নয়, মৃত গ্রাহকের পরিবারের সব বকেয়া কিস্তির টাকাও মওকুফ করেছে প্রতিষ্ঠানটি। মওকুফকৃত টাকার পরিমাণ প্রায় দুই কোটি।
এই সুবিধা দেওয়া হচ্ছে ওয়ালটন প্লাজার চালু করা ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’–র আওতায়। নিয়ম অনুযায়ী, কিস্তিতে কেনা পণ্যের ক্রেতা মৃত্যুবরণ করলে তার পরিবারকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়। আবার পরিবারের অন্য কোনো সদস্য মারা গেলে ২৫ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মেলে। একই সঙ্গে অনাদায়ি কিস্তিও সম্পূর্ণ মওকুফ করে দেওয়া হয়।
ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান বলেন, “আমরা শুধু ব্যবসা নয়, গ্রাহকের প্রতি দায়বদ্ধতাকেও গুরুত্ব দিই। ওয়ালটন পণ্যের প্রতি মানুষের আস্থা বাড়ানো, তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন আর প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্যই এই নীতি চালু করা হয়েছে।” তিনি জানান, মৃত্যুর পর তাৎক্ষণিক দাফনের খরচ বাবদও নগদ সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রয়াত গ্রাহকের পরিবারের যোগ্য সদস্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।
বিশ্বে একমাত্র ওয়ালটনই কিস্তিতে কেনা পণ্যের গ্রাহকদের জন্য এমন সুরক্ষা দিচ্ছে। এর ফলে যেমন ওয়ালটনের সামাজিক দায়বদ্ধতা আরও উজ্জ্বল হচ্ছে, তেমনি সাধারণ গ্রাহক পরিবারও পাচ্ছেন নিরাপত্তা আর নিশ্চয়তার ভরসা।



