
যারা শেনজেন ভিসা নিয়ে এস্তোনিয়া ভ্রমণ করতে চাচ্ছেন সে সকল আবেদনকারীদের উদ্দেশে ঢাকাস্থ জার্মান দূতাবাস জানিয়েছে, বর্তমানে দূতাবাসে এস্তোনিয়ার শেনজেন ভিসা সীমিত করা হয়েছে।
সম্প্রতি এক নোটিশে এই তথ্য জানিয়েছে ঢাকাস্থ জার্মান দূতাবাস।
দূতাবাসের এক বার্তায় জানানো হয়েছেন , দায়িত্বরত জার্মান দূতাবাসে এস্তোনিয়ার শেনজেন ভিসার আবেদন সীমিত করা হয়েছে। এই বার্তার জার্মান দূতাবাস জানায় কেবলমাত্র নির্দিষ্ট বিভাগের আবেদনকারীদের জন্য এস্তোনিয়ার শেনজেন ভিসা প্রক্রিয়া করে থাকে।
যারা এস্তোনিয়ার শেনজেন ভিসার আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য উপযুক্তদের দূতাবাসের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে এই বার্তায়।



