ঈদে ফেসবুক লাইভ থেকে কেনাকাটার সুযোগ দিচ্ছে বিকাশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেসবুক লাইভ থেকে জনপ্রিয় সব ব্র্যান্ডের পণ্য কেনার সুযোগ করে দিচ্ছে বিকাশ। ঈদ সামনে রেখে গ্রাহকের কেনাকাটা আরও সহজ করতে এ প্রচারণা শুরু করেছে মুঠোফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, বিকাশের অফিশিয়াল ফেসবুক পেজ, বিকাশ ফর বিজনেস ও সংশ্লিষ্ট মার্চেন্টদের পেজ থেকে লাইভ চলাকালে গ্রাহকেরা লা রিভ, সারা লাইফস্টাইল, সেইলর, র নেশন, ফেব্রিলাইফ ও সেলাইয়ের মতো ব্র্যান্ড থেকে পণ্য কিনতে পারবেন।

এসব ব্র্যান্ডের পণ্য কিনে মার্চেন্টভেদে গ্রাহকেরা পেতে পারেন ৫০০ টাকা পর্যন্ত মূল্যছাড় বা ক্যাশব্যাকের সুযোগ। শুধু তা–ই নয়, এসব লাইভ অনুষ্ঠান থেকে গ্রাহকেরা বিভিন্ন ব্র্যান্ডের ঈদের পণ্য সম্পর্কেও ধারণা নিতে পারছেন।

বিকাশ জানিয়েছে, লাইভ চলাকালে গ্রাহকেরা সরাসরি মার্চেন্টদের ফেসবুক অথবা ওয়েবসাইট ভিজিট করে পণ্যের কার্যাদেশ দিতে পারেন। পাশাপাশি আউটলেট থেকে পণ্য কেনার ক্ষেত্রে বিকাশে অর্থ পরিশোধের সময় আর ওয়ান কুপন যোগ করে গ্রাহকেরা ৫০০ টাকা পর্যন্ত মূল্যছাড় পেতে পারেন।

এই প্রচারণার অধীন প্রতিদিন এসব পেজে লাইভ সেশন হচ্ছে। এসব লাইভ সেশনের জনপ্রিয় উপস্থাপক ও প্রচারকেরা ব্র্যান্ডগুলোর ঈদসংগ্রহ তুলে ধরছেন।

গ্রাহকেরা আবার এসব লাইভ সেশন বিভিন্ন গ্রুপ, পেজ বা প্রোফাইলে শেয়ার করে উপহার জিতে নিতে পারেন। সবচেয়ে বেশি শেয়ারকারী বিজয়ী পাবেন মার্চেন্টের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। লাইভ চলাকালে বিজয়ীর নাম ঘোষণা করা হচ্ছে। এ ছাড়া নির্দিষ্ট কিছু মার্চেন্টে গ্রাহক লাইভ শেয়ার করার স্ক্রিনশট দেখালে কেনাকাটায় বিশেষ ছাড় পাচ্ছেন।

Read Previous

নিউইয়র্কে প্রবাসী আয় মেলা উদ্বোধন করবেন গভর্নর

Read Next

এস্তোনিয়ার ভিসার যে বার্তা দি‌ল জার্মান দূতাবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular