এনসিপি নেতা হান্নান মাসউদ ও বাগছাস নেত্রী শ্যামলী সুলতানার বাগদান সম্পন্ন

পর্যটন সংবাদ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)–এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য শ্যামলী সুলতানা জেদনীর বাগদান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে এ বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরিবার সূত্রে জানা গেছে, কনে শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি বর্তমানে বাগছাসে কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সংগঠনটির মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবেও যুক্ত আছেন।

অন্যদিকে, বরপক্ষ আবদুল হান্নান মাসউদ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান। বাগদান অনুষ্ঠানের পরদিন শুক্রবার তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। সেখানে এক সপ্তাহের বেশি সময় অবস্থান করবেন। সফরকালে তিনি পবিত্র ওমরা পালনসহ দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সৌদি আরব সফর প্রসঙ্গে গণমাধ্যমকে হান্নান মাসউদ বলেন, “সবার কাছে দোয়া প্রার্থী। আল্লাহর ঘর কাবা শরীফ ও প্রিয় নবীজি (সা.)–এর রওজা মোবারক জিয়ারতের সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। একই সঙ্গে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের খোঁজখবর নেবো এবং এনসিপি ডায়াসপোরা উইং মধ্যপ্রাচ্য শাখার কার্যক্রম সুসংগঠিত করতে সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করবো।”

Read Previous

বাংলাদেশি পর্যটকদের জন্য সেনেগাল ভিসা প্রক্রিয়া: যা যা জানতে হবে

Read Next

আন্তর্জাতিক মহড়া ‘ওয়েস্ট-২০২৫’-এ অংশ নিল বাংলাদেশ সেনাবাহিনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular