১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার শঙ্কা, পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি

পর্যটন সংবাদ ডেস্ক: রোববার (৬ জুলাই) দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলীয় ছয়টি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে উপকূলমুখী পর্যটকদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অপরদিকে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের তারতম্যের ফলে সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যটকদের প্রতি পরামর্শ:
এ ধরনের আবহাওয়ায় উপকূলমুখী বা দ্বীপভিত্তিক পর্যটন (যেমন কক্সবাজার, সেন্ট মার্টিন, কুয়াকাটা) এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। যারা ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলে অবস্থান করছেন, তাদেরকে স্থানীয় আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করার এবং প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও ট্যুর অপারেটরদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Read Previous

মাফুশি আইল্যান্ড: মালদ্বীপের সেরা বাজেট ডেস্টিনেশন

Read Next

নির্বাচন নিয়ে অনৈক্য: সংস্কার না নির্বাচন, দ্বিধায় রাজনৈতিক মাঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular