১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসি প্রাঙ্গণে বিএনপি ও এনসিপি নেতাদের সংঘর্ষ, রুমিন ফারহানা ও দুই নেতা আহতের অভিযোগ

পর্যটন সংবাদ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া–২ ও ৩ আসনের সীমানা নিয়ে শুনানিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার (২৪ আগস্ট) দুপুরে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনার পর রুমিন ফারহানা অভিযোগ করেন, ইসি প্রাঙ্গণে এনসিপির এক নেতা তাকে ধাক্কা দেন। তিনি বলেন, “আমি তো একা একজন নারী। স্বাভাবিকভাবেই আমার লোকজন চুপ করে থাকবে না। পরে ওই ব্যক্তি আবার তেড়ে আসেন, ফলে আমার অনুসারীরা প্রতিক্রিয়া দেখিয়েছে।” তার দাবি, এনসিপি বহিরাগত লোকজন নিয়ে কমিশনে এসেছিল।

অন্যদিকে এনসিপি অভিযোগ করেছে, তাদের সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহসহ আরও দুই নেতা—প্রকৌশলী আমিনুল হক চৌধুরী ও মুস্তফা সুমন—আহত হয়েছেন। প্রকৌশলী আমিনুল হকের ভাষ্য, “আমরা ইসিতে দাবি জানাতে গিয়েছিলাম। কিন্তু রুমিন ফারহানার লোকজন আমাদের ওপর হামলা করেছে। প্রধান নির্বাচন কমিশনারের সামনেই আমাদের পেটানো হয়েছে।”

শুনানির সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে ইসির নিরাপত্তা কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন।

ইসি সূত্র জানায়, পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। তবে ঘটনাটি নিয়ে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ তুলেছে।

Read Previous

বাংলাদেশে করদাতাদের জন্য সম্পদের বিবরণী জমা দেওয়ার নতুন নির্দেশনা

Read Next

ইসি শুনানিতে হামলার অভিযোগ, রুমিনকে নিয়ে এনসিপি নেতার কড়া সমালোচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular