২৭/০৪/২০২৬
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ও অস্ত্র কারখানাগুলোতে হামলা: দাবি ইসরাইলের

ইরানের ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র কারখানাগুলোতে হামলার দাবি করেছে ইসরাইল।বিবিসি থেকে এই সংবাদ পাওয়া যায়।

বুধবার (১৮ জুন) ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, আক্রমণের ষষ্ঠ দিনে রাতভর ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, ৫০টিরও বেশি বিমান হামলা চালিয়ে তেহরানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন সুবিধা এবং বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্রে আঘাত হানা হয়।

যে কেন্দ্রগুলোতে কাঁচামাল এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহৃত উপাদান তৈরির সুবিধা অন্তর্ভুক্ত ছিল।

সেন্ট্রিফিউজ হলো এমন একটি মেশিন যা ইউরেনিয়াম সমৃদ্ধ করে। সমৃদ্ধ ইউরেনিয়াম বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তৈরিতে ব্যবহার করা যেতে পারে, এমনকি পারমাণবিক বোমাও তৈরিতে ব্যবহার করা যেতে পারে।

গত শুক্রবার ইরানে আকস্মিক হামলা চালায় ইসরাইল। তেহরানের বিভিন্ন এলাকাসহ পারমাণবিক ও সামরিক স্থানে হামলায় বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন ইরানে।

এরপর ইসরাইলের দিকে তেহরানের পাল্টা হামলা শুরু হয়। বুধবার ষষ্ঠদিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে

Read Previous

ইসরায়েলের আকাশসীমার ‘নিয়ন্ত্রণ’ নিয়েছে ইরান

Read Next

কোয়ান্টাস বিমানের প্রশিক্ষণার্থী পাইলট অজ্ঞান, নিরাপদে অবতরণ করল বিমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular