ইসরায়েলের আকাশসীমার ‘নিয়ন্ত্রণ’ নিয়েছে ইরান

এবার ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করলো ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে এই দাবি করেন।

ইরানের বিভিন্ন গণমাধ্যম জানায়, শক্তিশালী ফাতাহ মিসাইলের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলেছে আইআরজিসি।

তেহরানের দাবি, তাদের সফল মিসাইল হামলা থেকেই এটি প্রমাণিত যে ইসরায়েলের আকাশসীমা এখন তাদের নিয়ন্ত্রণে। ফলে, ইসরায়েলি জনগণ ইরানের হামলার বিপরীতে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়েছে বলেও দাবি করা হয় ওই বিবৃতিতে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আকাশসীমার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করা এবং দেশটির ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছেন। ট্রাম্পের এমন বক্তব্যর পরই এই পাল্টা দাবি করলো আইআরজিসি। সূত্র: গার্ডিয়ান।

Read Previous

ট্রাম্পকে ‘বিশেষ বার্তা’র জার্সি উপহার দিলেন রোনালদো

Read Next

ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ও অস্ত্র কারখানাগুলোতে হামলা: দাবি ইসরাইলের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular