আটলান্টিক পাড়ি দিয়ে ইতিহাস গড়লেন জারা, পর্যটন মানচিত্রে যুক্ত হলো সাহসিকতার নতুন গন্তব্য

পর্যটন সংবাদ ডেস্ক: আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউ ও অনিশ্চয়তা জয় করে মাত্র ২১ বছর বয়সেই রচনা করলেন ইতিহাস—ব্রিটিশ তরুণী জারা লাচলান। পর্তুগালের লাগোস থেকে যাত্রা শুরু করে একাই দাঁড় টেনে ৭ হাজার কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করে পৌঁছান দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গিয়ানার কায়েন শহরে।

এই রোমাঞ্চকর ও দুঃসাহসিক যাত্রা তাকে এনে দিয়েছে একাধিক নজিরবিহীন কীর্তি। তিনিই ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত আটলান্টিক মহাসাগর এককভাবে নৌকায় পাড়ি দেওয়া প্রথম নারী। সেইসঙ্গে সবচেয়ে কম বয়সী নারী হিসেবে এ দীর্ঘ ও বিপজ্জনক সমুদ্রযাত্রা সম্পন্ন করলেন।

২৪ ফুট দীর্ঘ একটি ছোট নৌকা, দুই হাতে একটি দাঁড় এবং অসীম সাহস নিয়েই জারা এই যাত্রা শুরু করেছিলেন। ৯৭ দিন ১০ ঘণ্টা ২০ মিনিট ধরে প্রাকৃতিক প্রতিকূলতা, শারীরিক ক্লান্তি ও মানসিক চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি পৌঁছান গন্তব্যে। কখনো কখনো টানা ১২ ঘণ্টা দাঁড় টেনেছেন, শুধুমাত্র লক্ষ্যে পৌঁছানোর তীব্র আকাঙ্ক্ষা থেকেই।

এই ভ্রমণ শুধু একটি ব্যক্তিগত কীর্তিই নয়, বরং পর্যটন জগতেও নতুন অনুপ্রেরণা। অ্যাডভেঞ্চার পর্যটনে আগ্রহীদের জন্য এটি এক অনন্য দৃষ্টান্ত। তরুণদের জন্য এটি হতে পারে সাহস ও সংকল্পের প্রতীক।

যারা চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসেন, তাদের কাছে আটলান্টিক এখন কেবল ভয় নয়, বরং অনুপ্রেরণারও নাম।

Read Previous

চীনা প্রতিষ্ঠানের পরিচালনায় নববর্ষের ড্রোন শো, শুল্ক মওকুফের সিদ্ধান্ত

Read Next

মোটরসাইকেল রেজিস্ট্রেশনে বিআরটিএ’র কঠোর নির্দেশনা, জালিয়াতি রোধে কেন্দ্রীয় অনুমোদন বাধ্যতামূলক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular