আগামী বছর থেকে করপোরেট ট্যাক্স দাখিল করা যাবে অনলাইনে

পর্যটন সংবাদ ডেস্ক: আগামী বছর থেকে করপোরেট ট্যাক্স দাখিলের প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে চালু হতে যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর এনবিআর ভবনের মাল্টিপারপাস হলে ‘ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, করপোরেট ট্যাক্স ও ইনকাম ট্যাক্সের জন্য আলাদা অ্যাপ তৈরি করা হচ্ছে। এর ফলে দৌড়াদৌড়ি না করে ঘরে বসেই সব ট্যাক্স-সংক্রান্ত কাজ সম্পন্ন করা যাবে।

এনবিআর চেয়ারম্যান জানান, নতুন এই সিস্টেম এনবিআর নিজস্বভাবে তৈরি করেছে। তাই সমস্যা দেখা দিলে দ্রুত সমাধান করা সম্ভব হবে। একই সঙ্গে একটি বড় ডাটাবেইজ তৈরি হচ্ছে, যা ট্যাক্স ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বাড়াবে।

তিনি আরও বলেন, ব্যাংকগুলোর সঙ্গে সিস্টেমটি যুক্ত করার কাজ চলছে। তখন করদাতাদের রিটার্ন ফরমে ব্যাংক তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এতে ভুলভ্রান্তি কমে যাবে এবং সম্পদ লুকানোর সুযোগ থাকবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক গভর্নর ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অ্যাপভিত্তিক এই উদ্যোগ করদাতাদের সময় বাঁচাবে এবং সরকারকেও দ্রুত রাজস্ব সংগ্রহে সহায়তা করবে।

পর্যবেক্ষকদের মতে, অনলাইনে করপোরেট ট্যাক্স দাখিলের সুযোগ চালু হলে ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন, তেমনি রাজস্ব খাতেও আসবে গতি।

Read Previous

আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানি সেনা ও তালেবানদের ব্যাপক হতাহতের ঘটনা

Read Next

নেপালে দুই দিনের বিক্ষোভে পর্যটন খাতে ২৫ বিলিয়ন রুপির ক্ষতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular