১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অমর একুশে বইমেলা এবার শুরু হবে ১৭ ডিসেম্বর

পর্যটন সংবাদ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের সময়সূচি সামনে রেখে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময় পরিবর্তন করা হয়েছে। চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে বইমেলা চলবে আগামী ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব ও পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেব্রুয়ারিতে রমজান মাস ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় এবারের বইমেলা দেড় মাস এগিয়ে আনা হয়েছে।

বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজনে প্রতিবছরই লাখো পাঠক-লেখক-পাঠপ্রেমী ভিড় জমান। এবার আগাম শুরু হওয়ায় শীতকালীন পরিবেশে বইপ্রেমীরা ভিন্ন অভিজ্ঞতা পাবেন বলে আয়োজকরা আশা করছেন।

Read Previous

দুর্গাপূজায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু

Read Next

গিনিতে ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular