মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ছাত্র-ছাত্রীদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা দিতে যুক্তরাজ্য থেকে নয় সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানায়।

ব্রিটিশ হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, দলে সংক্রামক রোগ বিশেষজ্ঞ, তীব্র পরিচর্যা চিকিৎসক, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নার্স, পুনর্বাসন বিশেষজ্ঞসহ অভিজ্ঞ ক্লিনিক্যাল পেশাজীবীরা রয়েছেন। আগামী তিন সপ্তাহ তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের জন্য স্থানীয় চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে জরুরি পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করবেন।

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, “এই দুঃখজনক ঘটনার প্রতি যুক্তরাজ্যের গভীর সহানুভূতি রয়েছে। আহতদের সুস্থতা ও পুনর্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমরা বিশেষায়িত চিকিৎসক দল পাঠিয়েছি।”

উল্লেখ্য, দুর্ঘটনায় আহতদের উন্নত সেবা নিশ্চিত করতে এর আগে বিভিন্ন দেশ থেকে সহায়তার প্রস্তাব আসে, যার মধ্যে যুক্তরাজ্যের এ উদ্যোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

Read Previous

৩৩ বছরের তরুণ শিক্ষাবিদ ড. নাজমুল ইসলাম মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

Read Next

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে গাজা দখল পরিকল্পনা রুখতে আহ্বান তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular