২৯/০৪/২০২৬
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডা হাই কমিশনের কঠোর সতর্কতা: জাল নথি দিলে ৫ বছর কানাডায় প্রবেশ নিষিদ্ধ

পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশে অবস্থিত কানাডার হাই কমিশন অভিবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। মঙ্গলবার জারি করা এক জনসতর্কতায় হাই কমিশন জানিয়েছে, জাল বা মিথ্যা নথিপত্র জমা দেওয়া আবেদনকারীদের কানাডায় প্রবেশ ও অবস্থানের ওপর ন্যূনতম পাঁচ বছরের বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

হাই কমিশনের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত দ্বিভাষিক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি মাসে হাজার হাজার ভিসা আবেদন শুধুমাত্র জালিয়াতির কারণে বাতিল হয়ে যাচ্ছে। আবেদনকারীদের প্রতি জোরালো আহ্বান জানিয়ে মিশন উল্লেখ করে, “শুধুমাত্র আসল ও সঠিক কাগজপত্র জমা দিন। জাল নথি ব্যবহার করলে এর পরিণতি হবে চরম।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “যারা কানাডার ভিসা আবেদনে জাল ও প্রতারণামূলক নথি জমা দিতে গিয়ে ধরা পড়বেন, তাদের আইন অনুযায়ী অন্তত পাঁচ বছরের জন্য কানাডায় প্রবেশ বা অবস্থান নিষিদ্ধ করা হবে। এই ঝুঁকি কোনোভাবেই নেওয়ার যোগ্য নয়।”

কানাডার অভিবাসন আইন অনুসারে, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান—বিশেষ করে জাল আর্থিক প্রমাণ, চাকরির চিঠি বা শিক্ষাগত সনদপত্র জমা দেওয়া—গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এমন অপরাধ শুধু বর্তমান আবেদন বাতিল করবে না, ভবিষ্যতে সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রেও আবেদনকারীকে অযোগ্য ঘোষণা করতে পারে।

এই সতর্কতা কানাডা হাই কমিশনের চলমান #ভিসাজাদুপ্রতিরোধ অভিযানের অংশ হিসেবে জারি করা হয়েছে। হাই কমিশন আবেদনকারীদের পরামর্শ দিয়েছে, অভিবাসন জালিয়াতি ও এর পরিণতি সম্পর্কে বিস্তারিত জানতে কানাডা সরকারের আনুষ্ঠানিক ওয়েবসাইটে ভিজিট করার।

(সূত্র: কানাডা হাই কমিশন, ঢাকা)

Read Previous

বর্ষায় পাহাড়ে বৃষ্টি বিলাস: তাঁবুতে মধুর বৃষ্টির সুর, বাঁশের কাপে গরম চা-কফির আনন্দ

Read Next

ঢাকায় মার্কিন দূতাবাসের কঠোর সতর্কতা: সন্তানের নাগরিকত্বের জন্য ভিসা ব্যবহার করলে প্রত্যাখ্যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular