হাইকোর্ট নিয়ে মন্তব্য: সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আদেশের জন্য ২০ জুলাই দিন নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক | পর্যটন সংবাদ: হাইকোর্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্যের জেরে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার আবেদনের আদেশের জন্য আগামী ২০ জুলাই দিন ধার্য করেছে হাইকোর্ট।

সোমবার (৭ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনকারী আইনজীবী মো. জসিম উদ্দিন

আদালত সূত্রে জানা যায়, গত ২৮ মে সারজিস আলমের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন অ্যাডভোকেট জসিম উদ্দিন। পোস্টটিতে সারজিস আলম লিখেছিলেন, “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?” — যা আদালতের মর্যাদাহানিকর বলে দাবি করেন আবেদনকারী।

এর আগেই তাকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়ে প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়। একইসঙ্গে সংবাদ সম্মেলন করে দুই ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার অনুরোধও জানানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাওয়ায় আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়।

প্রসঙ্গত, ২২ মে তারিখে হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ নিতে বাধ্য করার রিট খারিজ করেন। এরপরই এনসিপি নেতা সারজিস আলম তার মন্তব্যটি ফেসবুকে প্রকাশ করেন, যা আদালতের সম্মানহানিকর বিবেচনায় আসছে।

আগামী ২০ জুলাই এ বিষয়ে হাইকোর্টের আদেশ দেওয়া হবে।

Read Previous

বাংলাদেশিদের জন্য আমিরাতে সাশ্রয়ী গোল্ডেন ভিসার নতুন সুযোগ

Read Next

টানা বৃষ্টিতে কক্সবাজার পর্যটনে ভাটা, ফিরতি পথে হাজারো পর্যটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular