
ছবি : সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (এটিএমসি) আগামীকাল সোমবার (২০ এপ্রিল ২০২৬) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
বেবিচক জানিয়েছে, সকাল ১০টায় বিমানবন্দর প্রাঙ্গণে অবস্থিত এই সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজ খানম। এছাড়া বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালু হলে বিমানবন্দরের এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এটি দেশের বিমান চলাচল খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
(সংবাদ সূত্র: বেবিচক)


