
পর্যটন সংবাদ ডেস্ক: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।
তার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, নূরজাহান বেগম নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে সিঙ্গাপুর গেছেন। তিনি আগামী ১৭ সেপ্টেম্বর দিনগত রাতে দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, নূরজাহান বেগম ক্যানসারের রোগী এবং দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। নিয়মিত চেকআপ ও চিকিৎসার জন্য প্রায়ই তাকে সিঙ্গাপুর যেতে হয়।



