
পর্যটন সংবাদ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম মঙ্গলবার রাতের একটি ভেরিফায়েড ফেসবুক পোস্টে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের মৌলিক সংস্কার বাস্তবায়নে বাধা দেওয়া যেকোনো ব্যক্তি—উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ—কাউকেই ক্ষমা করা হবে না।
সারজিস আলম আরও উল্লেখ করেছেন, “শেখ হাসিনা দেশ ছাড়তে পারলেও, যারা জনগণের স্বার্থের পথে বাঁধা সৃষ্টি করবে, তাদের আমরা ছাড় দেব না।” তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে।
তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলে তখনই অন্য কোনো আলাপ-আলোচনা শুরু হতে পারে। তার আগে নয়।” সারজিস আলম সকলকে সতর্ক করে বলেন, “সাধু সাবধান। কে কী করছেন বা করতে চাচ্ছেন, কিছুই গোপন থাকবে না। জনগণ এখন এত ভালো না।”
এবারের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন দৃষ্টিকোণ তৈরি করেছে। দেশের মৌলিক সংস্কার প্রক্রিয়ায় যে বাধা আসতে পারে, তার উপর সরাসরি আঘাত হানার ইঙ্গিত দিয়েছেন তিনি।



