১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছরে নির্বাচন আয়োজনের প্রস্তুতি, রোহিঙ্গা সংকট সমাধানে আশা প্রকাশ প্রধান উপদেষ্টার

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: দেশের রাজনৈতিক দৃশ্যপটের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত অংশীজন সংলাপে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক বছরের মধ্যে দেশের নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথাটি জানিয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) হোটেল বে ওয়াচে অনুষ্ঠিত সংলাপে তিনি বলেন, “আমরা নির্বাচনের সময় ঘোষণা করেছি। এক বছরের মধ্যে দেশ নির্বাচন আয়োজনের জন্য যথেষ্ট প্রস্তুত ও স্থিতিশীল অবস্থায় এসেছে। তাই ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা করেছি।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “এবার নির্বাচিত সরকার দায়িত্ব নেবে। আমরা আশা করি, রোহিঙ্গাদের নিজস্ব ঘরে ফিরে যাওয়ার একটি স্থায়ী সমাধান বের করতে সক্ষম হব।”

তিনি সংলাপে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি নতুন রূপান্তরের কথা উল্লেখ করে বলেন, “এক বছর আগে আমরা ছাত্র নেতৃত্বে অভ্যুত্থান এবং এক হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ফ্যাসিস্টমুক্তির জন্য লড়াই করেছি। এখন আমরা আরেকটি রাজনৈতিক রূপান্তরের দিকে এগোচ্ছি।”

সংলাপে রোহিঙ্গা ইস্যু, দেশের স্থিতিশীলতা এবং পর্যটন নগরী কক্সবাজারের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Read Previous

সারজিস আলমের সতর্কবার্তা: মৌলিক সংস্কারে বাধা দানকারীদের কেউ অব্যাহতি পাবে না

Read Next

বাজারের মধু খাঁটি নাকি ভেজাল? কীভাবে চিনবেন সঠিক মধু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular