১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে মহুয়া ট্রেনের বগিতে আগুন

ট্রেনের বগিতে আগুন ধরেছে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের সাতখামাইরে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে।

উল্লেখ্য দুপুর ১২টানাগাদ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনের বগিতে আগুন জ্বলছিল। তাৎক্ষনিকভাবে আগুন লাগা বগিটি আলাদা করে ফেলা হয়েছে অন্যান্য সকল বগি থেকে। আপাতত ওই পথে ট্রেন চলাচল বন্ধ আছে।

ট্রেনের এক যাত্রী বলেন, শ্রীপুর থেকে ছেড়ে আসার পর সাতখামাইর রেলস্টেশনের কাছাকাছি ট্রেনের সর্বশেষ বগিতে হঠাৎ আগুন দেখা যায়। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার সাথে সাথে ট্রেনটি দ্রুতি থামিয়ে ফেলা হয়।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. সাইদুর রহমান বলেন, মহুয়া কমিউটার ট্রেনের বগিতে আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে এবং তারা দ্রুতই এখানে চলে আসছে।

Read Previous

ঈদে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে নেমেছে পর্যটকদের ঢল

Read Next

নারী সংবাদকর্মীকে বনশ্রীতে শ্লীলতাহানি-মারধর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular