রামপুরা ব্রিজে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর রামপুরা ব্রিজে সোমবার সকাল সোয়া ৯টার দিকে লরির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৪৬) নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজমুল চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার নারায়নপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি প্রভিটা গ্রুপে কর্মরত ছিলেন। নিহতের সহকর্মী ইকবাল জানান, সকাল সাড়ে ৯টার দিকে নাজমুল রামপুরা ব্রিজ অতিক্রম করার সময় তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষ ঘটে। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লরিটি পুলিশের হেফাজতে রয়েছে এবং নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Read Previous

ইউএস-বাংলা এয়ারলাইন্সে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি

Read Next

আদালত নিষেধাজ্ঞা দিলেন সাবেক এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও স্ত্রীর বিদেশ যাত্রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular