১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে আনন্দ ভ্রমণের বাস খাদে পড়ে নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে আনন্দ ভ্রমণের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার (২৪ জানুয়ারি ) সকালে মিরসরাই উপজেলা মিঠাছরা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন বাসের যাত্রী। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷

আহতরা সবাই ঢাকার নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গামাটি, কক্সবাজার দর্শনীয় স্থানগুলোতে পরিদর্শনের উদ্দেশ্য যাচ্ছিলেন তারা।

আহতরা হলেন, শিক্ষার্থী অনিক, নাঈম, বোরহান, বাস চালক জসিম। নিহত মানসিক ভারসাম্যহীন লোক ও আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

আহত বাসের শিক্ষার্থী আমিনুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের তুলারাম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে ৪০ জন শিক্ষার্থী কক্সবাজার ও রাঙ্গামাটি দেখার জন্য রাতে বাহির হোন। পথে মধ্য ভোরে বাস সড়কের পাশে খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটে।

Read Previous

নেপালে পর্যটকদের জন্য হালাল খাবারের সংকট 

Read Next

জুলাই অভ্যুত্থানে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular