মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করলেন বিশ্বের ২৩টি মাদক উৎপাদক দেশ

পর্যটন সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ২৩টি দেশকে বড় ধরনের মাদক উৎপাদক ও মাদক পাচারকারী দেশ হিসেবে ঘোষণা করেছেন। এতে আফগানিস্তান, ভারত, চীন ও পাকিস্তানসহ লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশও রয়েছে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এসব দেশ অবৈধ মাদক এবং মাদকের কাঁচামাল তৈরি ও পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং তার নাগরিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। ট্রাম্প এই তালিকা ‘প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশন’ হিসেবে গত সোমবার মার্কিন কংগ্রেসে জমা দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া ও ভেনেজুয়েলা মাদকবিরোধী কার্যক্রমে “গুরুতর ব্যর্থ” হয়েছে। চীনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেশটি বিশ্বের সবচেয়ে বড় অবৈধ ফেন্টানিল কাঁচামাল সরবরাহকারী। এছাড়া চীন থেকে নাইটাজিনস ও মেথঅ্যামফেটামিনসহ অন্যান্য কৃত্রিম মাদকও বৈশ্বিকভাবে ছড়াচ্ছে।

ট্রাম্প বলেন, আফগানিস্তানে যদিও তালেবান কিছু মাদক নিষিদ্ধ করেছে, তবুও মেথঅ্যামফেটামিনের উৎপাদন বেড়ে চলেছে। এই ব্যবসা আন্তর্জাতিক অপরাধচক্র ও সন্ত্রাসী গোষ্ঠীর জন্য অর্থায়ন সরবরাহ করছে। ফেন্টানিলসহ প্রাণঘাতী মাদক আমদানির কারণে যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোকে দোষী হিসেবে দেখানো মানে নয় যে তারা মাদকবিরোধী কার্যক্রমে কোনো সহযোগিতা করছে না। মূলত এটি দেশগুলোর ভৌগোলিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বাস্তবতার ওপর নির্ভর করে, যা অনেক সময় শক্তিশালী আইন প্রয়োগের পরও মাদক উৎপাদন বা পাচার রোধ করা কঠিন করে তোলে।

Read Previous

বাংলাদেশের রপ্তানি প্রতিষ্ঠানগুলো মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসে অংশগ্রহণ করল

Read Next

ঢাকায় ফ্রান্সের অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular