১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের অধিদপ্তরে অযথা যাতায়াতে নিষেধাজ্ঞা

পর্যটন সংবাদ ডেস্ক: মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও কর্মচারীদের অযথা অধিদপ্তরে যাতায়াতের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রশাসনিক কাজে নিয়মিত অধিদপ্তরে আসার কারণে শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন এবং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল মান্নানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের আবেদন ও প্রশাসনিক কার্যক্রম অনলাইনে বা সরাসরি ডকেটে পাঠাতে হবে। কোনোভাবেই তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

এছাড়া, প্রতিষ্ঠানের প্রধান বা শিক্ষক-কর্মচারীরা যদি অধিদপ্তরে আসেন, অবশ্যই সঙ্গে ছুটি বা অনুমতিপত্র থাকতে হবে। শাখা কর্মকর্তারা এই বিষয়টি নিশ্চিত করবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ এর বিধি অনুযায়ী সংশ্লিষ্ট প্রধান ও শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ নির্দেশনার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা কমানো সম্ভব হবে।

Read Previous

হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী শমী কায়সার

Read Next

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী: স্মৃতির পাতায় আজও তাজা সেই ১৫ আগস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular