১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী শমী কায়সার

পর্যটন সংবাদ ডেস্ক: জুলাই আন্দোলনের সময়কার হত্যাচেষ্টার মামলায় কারাগারে থাকা জনপ্রিয় অভিনেত্রী ও ই-ক্যাবের সাবেক সভাপতি শমী কায়সার অবশেষে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে জামিনে মুক্তি পান তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির।

গত বছরের ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় শমী কায়সারকে। পরে জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। উত্তরা পূর্ব থানার ওই মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি এবং চলতি বছরের ১২ মার্চ জামিন মঞ্জুর হয়।

তবে মুক্তির আগেই গত ৯ এপ্রিল আজমপুরের এক কলেজ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার আরেকটি মামলায় তাকে ফের গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায়ও জামিন পাওয়ার পর বৃহস্পতিবার রাতে কারামুক্ত হলেন এই অভিনেত্রী।

Read Previous

ঢাকা ও আশপাশে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শুক্রবার

Read Next

মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের অধিদপ্তরে অযথা যাতায়াতে নিষেধাজ্ঞা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular