ঢাকা ও আশপাশে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শুক্রবার

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজের অংশ হিসেবে গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা ও আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময় ঢাকা ইপিজেড, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া এবং দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। আশপাশের এলাকায় গ্যাসের চাপও স্বাভাবিকের তুলনায় কমে যেতে পারে।

সংস্থাটি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে।

Read Previous

বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

Read Next

হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী শমী কায়সার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular