বান্দরবানে গাড়িতেই রাত কাটাচ্ছেন বিপুল সংখ্যক পর্যটক

এই ঈদের লম্বা ছুটিতে বিপুল সংক্ষক পর্যটকের সমাগম ঘটেছে পার্বত্য জেলা বান্দরবানে। জেলা আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট সমিতির দেওয়া তথ্য মতে, ঈদের আগেই পর্যটকরা আগাম ৮০ শতাংশ রুম বুকিং সম্পন্ন করেন।

এদিকে টানা ছুটিতে ঈদের দ্বিতীয় দিন থেকেই পর্যটক সমাগম বাড়ছে। বুধবার (২ এপ্রিল) ঈদের তৃতীয় দিনে জেলায় রেকর্ড পরিমাণ পর্যটকের সমাগম ঘটেছে। জেলার অন্যতম পর্যটন স্পষ্ট মেঘলা, নীলাচল পর্যটন কেন্দ্রর প্রবেশ মুখে দীর্ঘ গাড়ির সারি দেখা যায়।

অন্যদিকে রাত নামতেই জেলার আবাসিক হোটেলগুলোতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। একাধিক আবাসিক হোটেলে ঘুরলেও কোনো রুম খালি না থাকায় রাত্রিযাপনে বিড়ম্বনায় পড়ার কথা জানিয়েছেন আগত বেশ কয়েকজন পর্যটক। রুম না পাওয়ায় রাস্তায় রাত্রিযাপন করা লাগতে পারে বলে মন্তব্য করেন কেউ কেউ।

কিছু পর্যটকদের সাথে কথা হয়। তারা জানিয়েছেন গাড়ি থামিয়ে গাড়িতেই ঘুমিইয়ে পরবেন। তাদের একজন জানান, সন্ধ্যা থেকে ৩০টির মতো আবাসিক হোটেল ঘুরেও একটি রুমেরও ব্যবস্থা করতে পারেননি তারা তাই বাধ্য হয়েই গাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১২টা পর্যন্ত জেলায় আগত শতাধিক পর্যটক আবাসিক হোটেলে রুম না থাকায় বাহিরে বা গাড়িতে রাত কাটাচ্ছেন।

এ বিষয়ে জানতে বান্দরবান জেলা আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীনকে একাধিকবার কল করেও মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

Read Previous

নারী সংবাদকর্মীকে বনশ্রীতে শ্লীলতাহানি-মারধর

Read Next

থাইল্যান্ডের উদ্দেশ্য ঢাকা ছেড়েছে ড.মুহাম্মদ ইউনুস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular