
পর্যটন সংবাদ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, সব করদাতার জন্য নয়, তবে নির্দিষ্ট শর্ত পূরণ করলে আয়কর রিটার্নের সঙ্গে সম্পদের বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। এর জন্য আইটি-১০বি (২০০৩) ফরম ব্যবহার করতে হয়।
কোন করদাতাদের জন্য বাধ্যতামূলক?
১. সরকারি কর্মকর্তা-কর্মচারী।
২. পঞ্চাশ লাখ টাকার বেশি সম্পদ থাকলে।
৩. সিটি করপোরেশন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকলে।
৪. কোনো মোটরযান থাকলে।
৫. বিদেশে জমি, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো সম্পদ থাকলে।
৬. কোনো কোম্পানির শেয়ারহোল্ডার বা পরিচালক হলে।
সম্পদের বিবরণীতে কী জানাতে হবে?
ব্যবসায়িক মূলধন, শেয়ার ও অংশীদারি বিনিয়োগ, জমি, ভবন, ব্যাংক জমা, সঞ্চয়পত্র, শেয়ার–বন্ড, গাড়ি, অলংকার, আসবাবপত্র, নগদ অর্থ, প্রভিডেন্ট ফান্ড ও ঋণ, বিদেশে অবস্থিত সম্পদ। সব তথ্য টাকায় উল্লেখ করতে হবে এবং স্বাক্ষরসহ জমা দিতে হবে।
এনবিআর সতর্ক করেছে, তথ্য গোপন বা ভুল তথ্য দিলে জরিমানা বা শাস্তির মুখে পড়তে হতে পারে। সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়া করদাতার আইনগত দায়িত্ব।



