পলাতক ডিবি প্রধান হারুনের ফুফা শ্বশুর ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি, পর্যটন সংবাদ: পলাতক ডিবি (গোয়েন্দা শাখা) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ফুফা শ্বশুর ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরীকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ইসলামপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওমর ফারুক মিঠামইন সদর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি হারুন অর রশীদের শ্বশুর মো. সোলাইমানের ছোট বোন ঝর্ণা আক্তারের স্বামী।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর। তিনি জানান, প্রাথমিকভাবে মিঠামইন থানায় আটক রাখার পর তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার একটি মিছিলে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় সংশ্লিষ্টতা রয়েছে। এ মামলাটি চলতি বছরের ৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা হয় এবং তিনি মামলার এজাহারভুক্ত আসামি।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মিঠামইন থানা পুলিশ তাকে সদর থানায় হস্তান্তর করেছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Read Previous

“জুলাই ঘোষণাপত্র” পাঠ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক উৎসব ও কনসার্ট

Read Next

আওয়ামী লীগ গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular