নামিবিয়া-জিম্বাবুয়ের মাঠে বসছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, বাংলাদেশ সরাসরি মূল পর্বে

পর্যটন সংবাদ ডেস্ক: প্রতি দুই বছর অন্তর আয়োজিত হয় আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। সেই ধারাবাহিকতায় আগামী ২০২৬ সালে বসতে যাচ্ছে আসরের নতুন সংস্করণ। এবারের আয়োজক নামিবিয়া ও জিম্বাবুয়ে।

আইসিসি নিশ্চিত করেছে, এবার মোট ১৬ দল অংশ নেবে যুব ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে। আগের আসরে সংখ্যা ছিল ১০, যা বাড়ানো হয়েছে আরও ৬ দল যোগ করে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগেই নিশ্চিত করেছে বিশ্বকাপের মূল পর্ব। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে শীর্ষ দশের একটি দল ছিল বাংলাদেশ। তাই নতুন করে বাছাই খেলতে হয়নি তরুণ টাইগারদের।

বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ে ছাড়াও সরাসরি সুযোগ পেয়েছে আরও নয় দল—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

আঞ্চলিক বাছাইপর্ব থেকে মূল আসরে জায়গা করে নিয়েছে পাঁচ দল। আফ্রিকা অঞ্চল থেকে তানজানিয়া, আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র, এশিয়া থেকে আফগানিস্তান, পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে জাপান এবং ইউরোপ অঞ্চল থেকে স্কটল্যান্ড।

এবারের বিশ্বকাপে ১৬ দলকে ভাগ করা হবে চারটি গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন দল যাবে সুপার-সিক্স পর্বে। সেখান থেকে নির্ধারিত হবে সেমিফাইনাল ও ফাইনাল। তবে এখনও গ্রুপ ভাগাভাগি হয়নি। তাই বাংলাদেশ কোন গ্রুপে পড়বে এবং কারা হবে প্রতিপক্ষ—তা জানা যাবে ড্র অনুষ্ঠানের পর।

Read Previous

ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ইউক্রেনকে সমঝোতার পরামর্শ, পুতিনকে নিয়ে শান্তিচুক্তির ইঙ্গিত

Read Next

চ্যাটজিপিটি হলো এআই দাবার চ্যাম্পিয়ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular