৩০/০৪/২০২৬
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নভোএয়ার ও সিঙ্গার বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, গ্রাহকরা পাবেন বিশেষ ছাড়

পর্যটন সংবাদ ডেস্ক : দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার এবং জনপ্রিয় ভোক্তা পণ্য প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের জন্য আরও বেশি সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার ঢাকায় সিঙ্গার বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ এবং সিঙ্গার বাংলাদেশের পরিচালক (বিপণন) মোহাম্মদ জুবায়েদ উল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় নভোএয়ারের যাত্রীরা সিঙ্গারের বিভিন্ন ইলেকট্রনিক্স ও গৃহস্থালি পণ্য ক্রয়ে বিশেষ মূল্যছাড় পাবেন। অন্যদিকে, সিঙ্গারের গ্রাহকরাও নভোএয়ারের বিমান ভ্রমণে আকর্ষণীয় প্রমোশনাল অফার উপভোগ করতে পারবেন।

নভোএয়ারের পরিচালক সোহেল মজিদ বলেন, “গ্রাহক সেবাকে আরও উন্নত করতে নভোএয়ার সবসময় নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করে গ্রাহকদের জন্য আরও বেশি মূল্য ও সুবিধা নিশ্চিত করতে পারব।”

এই ক্রস-প্রমোশনাল উদ্যোগের ফলে উভয় প্রতিষ্ঠানের গ্রাহকরা দৈনন্দিন জীবনে আরও বেশি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

Read Previous

৬ মে থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে

Read Next

ওয়েস্টিন ঢাকায় শুরু হয়েছে ‘ওশেনিক ট্রেজারস’ সিফুড ফেস্টিভ্যাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular