
পর্যটন সংবাদ ডেস্ক : দ্য ওয়েস্টিন ঢাকা সামুদ্রিক খাবারপ্রেমীদের জন্য নিয়ে এসেছে এক আকর্ষণীয় উৎসব। ‘ওশেনিক ট্রেজারস – আ গ্র্যান্ড সিফুড ফেস্ট’ শিরোনামে এই ফেস্টিভ্যাল শুরু হয়েছে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে।
উৎসবটি চলবে আগামী ৯ মে পর্যন্ত। হোটেলের লেভেল-২ এ অবস্থিত সিজনাল টেস্টস রেস্তোরাঁয় প্রতি রাতে পরিবেশিত হবে এই বিশেষ সিফুড বুফে।
গত ২৯ এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ এবং থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মালদিভিয়ান এয়ারলাইন্সসহ বিভিন্ন দূতাবাস ও অংশীদার প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই উৎসবে অতিথিরা উপভোগ করতে পারবেন নরওয়েজিয়ান স্যামন, লবস্টার, কিং প্রন, ক্যালামারি, অক্টোপাস, সিফুড পায়েলা, সিফুড থার্মিডর, ফিশ তাগিনসহ নানা ধরনের আন্তর্জাতিক সামুদ্রিক খাবার। লাইভ সিফুড কাউন্টারে তাজা উপকরণ থেকে তৈরি খাবারের ব্যক্তিগত অভিজ্ঞতাও থাকছে। মাংসপ্রেমী ও মিষ্টিপ্রেমীদের জন্যও রাখা হয়েছে আলাদা আকর্ষণীয় মেনু।
বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৯,৪৫০ টাকা নেট। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কার্ডধারীদের জন্য রয়েছে আকর্ষণীয় ‘কিনলে তিনটি বিনামূল্যে (B1G3)’ অফার। এছাড়া বিভিন্ন সহযোগী ব্যাংকের কার্ডে B1G2 ও B1G1 সুবিধা উপভোগ করা যাবে।
আগ্রহীদেরকে সিজনাল টেস্টস রেস্তোরাঁয় আসার আগে রিজার্ভেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। রিজার্ভেশনের জন্য যোগাযোগ: +8802222291988 বা +8801730-374871।
এই উৎসবের এক্সক্লুসিভ পার্টনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং এয়ারলাইন্স পার্টনার মালদিভিয়ান এয়ারলাইন্স।


