দেশের রিজার্ভের পরিমাণ বেড়েছে

কেন্দ্রীয় ব্যাংক জানায় দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৭ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য প্রকাশ করেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ৬ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৭৪৪ দশমিক ৯৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২২০৬১ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত মাসের ৪ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৭৩৫৪ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২১৯৭২ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

Read Previous

গাইবান্ধায় সরকারি ৬মে.টন চালসহ বিএনপি নেতা আটক

Read Next

সুন্দরী ফুলের গন্ধে মৌ-মৌ করছে সুন্দরবন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular