গাইবান্ধায় সরকারি ৬মে.টন চালসহ বিএনপি নেতা আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা চালসহ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহাবুল ইসলামকে আটক হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারের একটি গুদাম থেকে এসব চাল উদ্ধার হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুল ইসলাম সাবু সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গুদামে মজুত করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান ও গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা রওশানুল কাওসার।

এ সময় অভিযান চালিয়ে সাদা বস্তায় ৫০ কেজির ১১৯ বস্তা প্রায় ৬ মে. টন চাল এবং সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির ৩৪ টি খালি বস্তা জব্দ করেন। অভিযানের সময় অবৈধভাবে চাল কেনা ও মজুত করার অভিযোগে শাহাবুল ইসলাম সাবু’কে আটক করা হয়।

শাহাবুল ইসলাম সাবু কামারদহ ইউনিয়নের খাদ্যবান্ধব চালের ডিলার ফয়জুল ইসলামের ডিলার ব্যবসা জোরপূর্বক পরিচালনা করে আসছে। তিনি সাধারণ সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ না করে নামমাত্র টাকা দিয়ে তাদের বিদায় করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এ চাল মজুত করেছিল।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, জব্দকৃত চাল ও আটক শাহাবুল ইসলাম সাবুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Read Previous

একদিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম

Read Next

দেশের রিজার্ভের পরিমাণ বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular