ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টি ও ৬০ কিমি বেগে দমকা হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ঢাকাসহ দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনার বিষয়ে সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট অঞ্চলের সব নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার সার্বিক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়ার এই অবস্থায় দেশের পর্যটন এলাকায় ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলসমূহে এবং নৌযাত্রার ক্ষেত্রে পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একইসঙ্গে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদফতর

Read Previous

ইতিহাস, প্রকৃতি আর ঐতিহ্যের মিলনস্থল টাংগাইল — পর্যটকদের জন্য অপার সম্ভাবনার এক ভূখণ্ড

Read Next

কক্সবাজার আকাশপথে বিপদ রুখে দিলেন জাহিদুল, বেবিচকের শ্রেষ্ঠ স্বীকৃতি তার ঝুলিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular