ঢাকার রাজপথে এখনো ঈদের আমেজ

আজ শনিবার (৫ এপ্রিল) সকালে দেখা যায় ঢাকার রাজপথে নেই তেমন কোন কর্মব্যাস্ত মানুষের ঢল। অনেকটা ঢিকেঢালা রাজপথ।

যারা পথে বেরিয়েছেন তাদের দেখেও মনে হচ্ছে খুব বেশি জরুরী না হলে পথে বেরোয়নি। কেউ কেউ প্রাতভ্রমণে বেরিয়েছেন। আজ সরকারি ছুটির দিন এবং ঈদের সরকারি ছুটির শেষ দিন। আগামীকাল থেকে সকল সরকারি দপ্তর খুলবে তাই হয়তো বেলা বাড়ার সাথে সাথে মানুষের পদচারনা বৃদ্ধি পাবে রাজপথে।

আজ কিছু বেসরকারি অফিস খোলা তাই যতসামান্য যাত্রীকে পাবলিক বাসের জন্য ছুটতে দেখা গেছে। রামপুরার আনোয়ার হোসেন এর সাথে পর্যটন সংবাদের সাথে কথা হয়,তিনি জানান একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তিনি তাই আজ থেকেই উনাদের অফিস শুরু আর সে জন্য উনি অফিস মুখি। জোহরা খাতুন নামে এক পথচারীর সাথে পল্টন কথা হয় তিনি জানান উনার মাকে নিয়ে উনি শাহাবাগের বারডেম হাসপাতাল যাচ্ছে উনার মায়ের সুগার পরিক্ষা করাতে।

আগামীকাল থেকে যেহেতু সকল অফিস আদালত খোলা তাই ধারনা করাই যায় ঈদের ছুটিতে গ্রামে ঘুরতে যাওয়া মানুষের পদচারণ হয়তো বিকেল নাগাদ ঢাকায় দেখা যাবে এবং আগামীকাল থেকে হয়তো ঢাকা ফিরে পাবে তার চিরচেনা ব্যাস্ত চেহারা।

Read Previous

কক্সবাজার সৈকতে ছবি তুলে হয়রানি পর্যটকদের ,জব্দ ১৭ ক্যামেরা

Read Next

আয়ারল্যান্ডের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ অবস্থান ১৮১তম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular