১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় বিদেশি বিনিয়োগকারী সম্মেলন: পুঁজিবাজারে সম্ভাবনার দিগন্ত

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের পুঁজিবাজারে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে “বিদেশি বিনিয়োগকারী সম্মেলন ২০২৫”। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের আয়োজনে এই সামিটের উদ্বোধন হয়।

দেশি-বিদেশি বিনিয়োগকারী, নীতি-নির্ধারক ও বাজার বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং বিনিয়োগবান্ধব নীতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বক্তারা জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাজারের স্থিতিশীলতার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি নীতি সহায়তা অপরিহার্য।

প্রধান অতিথি ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “বাংলাদেশের পুঁজিবাজারে টেকসই প্রবৃদ্ধির অসীম সুযোগ রয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য এক উদীয়মান ক্ষেত্র।” স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংক পিএলসির চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান মোমিনুল ইসলাম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান।

প্রথমার্ধের সমাপনীতে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের চেয়ারপারসন ফাহিমা চৌধুরী। পুরো সেশন সঞ্চালনা করেন ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলাম।

এই সম্মেলনকে বাংলাদেশকে বিশ্ব বিনিয়োগ মানচিত্রে আরও শক্তিশালীভাবে তুলে ধরার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Read Previous

সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে বজ্রসহ ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

Read Next

শিক্ষকদের জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাব ঘেরাও, তোপখানা রোডে যান চলাচল বন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular