সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে বজ্রসহ ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের আট অঞ্চলে বজ্রসহ ঝড় বয়ে যেতে পারে। এ কারণে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া সকালের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

পর্যটক ও নৌযান চালকদের এসব অঞ্চলে ভ্রমণ বা নৌপথে চলাচলের আগে আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Read Previous

দ্য হান্ড্রেডে রশিদ খানের লজ্জার রেকর্ড, বড় ব্যবধানে হারলো ওভাল ইনভিন্সিবলস

Read Next

ঢাকায় বিদেশি বিনিয়োগকারী সম্মেলন: পুঁজিবাজারে সম্ভাবনার দিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular