ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির তথ্যপ্রযুক্তি উন্নয়নে ডিএসই ও সিএসই’র বৈঠক

পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশের মূলধন বাজার উন্নয়নের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মধ্যে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামো উন্নয়ন বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) ডিএসই কার্যালয়ে এ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ এবং সিএসই’র নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৈঠকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য অনলাইন রিপোর্টিং, কার্যকারিতা ও স্বচ্ছতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুর রহমান বলেন, “বর্তমানে ডিএসই একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এটি এখন কেবল একটি লেনদেনের প্রতিষ্ঠান নয়, বরং আধুনিক, সেবা ও কাস্টমার-কেন্দ্রিক একটি টেকনোলজি-চালিত প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তুলছে।”

তিনি আরও জানান, “ডিএসই ইতিমধ্যেই তাদের নিজস্ব ডিজিটাল রূপান্তর কার্যক্রম শুরু করেছে। প্রায় চার বছর মেয়াদী এই প্রকল্পের শেষ পর্যায়ে নতুন আইটি ইনফ্রাস্ট্রাকচার ও ডিজিটাল রিপোর্টিং সিস্টেম চালু করা হবে, যা বাজারে স্বচ্ছতা ও গতিশীলতা আনবে।”

বৈঠকে সিদ্ধান্ত হয়, তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ আরও সহজ ও নিরাপদ করতে একটি সেন্ট্রাল ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিগুলো তাদের আর্থিক প্রতিবেদন, শেয়ারহোল্ডার তথ্য ও বাজার-সম্পর্কিত আপডেট অনলাইনে জমা দিতে পারবে।

ডিএসই জানায়, নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগকারীরা আরও নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য পাবেন, যা মূলধন বাজারের স্থিতিশীলতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

Read Previous

দেশজুড়ে একদিনে ডেঙ্গুতে আরও ৯৬৪ জন হাসপাতালে, প্রাণ হারালেন দুইজন

Read Next

লন্ডনগামী বিমানের ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা, ফ্লাইট বাতিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular