১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনগামী বিমানের ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা, ফ্লাইট বাতিল

পর্যটন সংবাদ ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটের ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিতের পর শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইঞ্জিনে ধাক্কা লাগায় বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারণে বিজি-২০১ ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

বিকল্প ব্যবস্থা হিসেবে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ পাঠানো হচ্ছে। দুপুর আড়াইটার দিকে সেই ফ্লাইটে যাত্রীদের লন্ডনে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের ক্ষয়ক্ষতির মাত্রা এখনো নির্ধারণ করা যায়নি। বিস্তারিত পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করা হবে।

Read Previous

ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির তথ্যপ্রযুক্তি উন্নয়নে ডিএসই ও সিএসই’র বৈঠক

Read Next

দক্ষিণ আফ্রিকার গ্যান্সবাই — হাঙরের রাজ্যে এক অসাধারণ সামুদ্রিক ভ্রমণ

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular