
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এ রিট দায়ের করেন। রোববার (৩১ আগস্ট) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
রিট আবেদনের পক্ষে আদালতে উপস্থিত থাকবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অন্যদিকে এস এম ফরহাদের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
ডাকসু নির্বাচনের প্রাক্কালে এ রিটকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।



