১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপ ২০২৫: গরমের কারণে ম্যাচের সময় পরিবর্তন, বাংলাদেশ শুরু করবে ১১ সেপ্টেম্বর

পর্যটন সংবাদ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে তীব্র গরমের প্রভাব পড়ল এবারের এশিয়া কাপ ক্রিকেটে। নির্ধারিত সূচিতে পরিবর্তন এনে ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির শুরু সময় আধাঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, যা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা।

তবে ব্যতিক্রম একটি ম্যাচ—১৫ সেপ্টেম্বর আরব আমিরাত ও ওমানের লড়াই শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। ভারত তাদের অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর আমিরাতের বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে আবুধাবিতে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

এশিয়া কাপ ২০২৫ এর পরিবর্তিত সময়সূচি (বাংলাদেশ সময়)

  • ৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং, আবুধাবি – রাত ৮:৩০
  • ১০ সেপ্টেম্বর: ভারত বনাম আমিরাত, দুবাই – রাত ৮:৩০
  • ১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং, আবুধাবি – রাত ৮:৩০
  • ১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান, দুবাই – রাত ৮:৩০
  • ১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আবুধাবি – রাত ৮:৩০
  • ১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান, দুবাই – রাত ৮:৩০
  • ১৫ সেপ্টেম্বর: আমিরাত বনাম ওমান, আবুধাবি – সন্ধ্যা ৬:০০
  • ১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং, দুবাই – রাত ৮:৩০
  • ১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবুধাবি – রাত ৮:৩০
  • ১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম আমিরাত, দুবাই – রাত ৮:৩০
  • ১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, আবুধাবি – রাত ৮:৩০
  • ১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান, আবুধাবি – রাত ৮:৩০
  • ২০ সেপ্টেম্বর: B1 বনাম B2, দুবাই – রাত ৮:৩০
  • ২১ সেপ্টেম্বর: A1 বনাম A2, দুবাই – রাত ৮:৩০
  • ২৩ সেপ্টেম্বর: A2 বনাম B1, আবুধাবি – রাত ৮:৩০
  • ২৪ সেপ্টেম্বর: A1 বনাম B2, দুবাই – রাত ৮:৩০
  • ২৫ সেপ্টেম্বর: A2 বনাম B2, দুবাই – রাত ৮:৩০
  • ২৬ সেপ্টেম্বর: A1 বনাম B1, দুবাই – রাত ৮:৩০
  • ২৮ সেপ্টেম্বর: ফাইনাল, দুবাই – রাত ৮:৩০
  • ২৯ সেপ্টেম্বর: সংরক্ষিত দিন (রিজার্ভ ডে)।

তীব্র গরমের কারণে সূচি বদলালেও ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাসে কোনো ভাটা নেই। বাংলাদেশ দলের ম্যাচগুলো ঘিরে সমর্থকদের আলাদা আগ্রহ তৈরি হয়েছে।

Read Previous

দেশজুড়ে কোথাও কোথাও বৃষ্টি, তাপমাত্রা সামান্য বাড়তে পারে

Read Next

ডাকসু নির্বাচন: শিবির সমর্থিত প্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular