টাঙ্গাইলের বাসাইলে সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি

পর্যটন সংবাদ ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে একইস্থানে দুই পক্ষের পৃথক সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম এই আদেশ দেন। রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

প্রশাসন সূত্রে জানা যায়, রোববার বিকেল ৩টায় বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের উদ্যোগ নেয় কাদেরিয়া বাহিনী। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের।

অন্যদিকে একই সময় ও একই স্থানে ‘ছাত্র সমাজ’-এর ব্যানারে আরেকটি সমাবেশের ডাক দেওয়া হয়। ছাত্র সমাজের পক্ষ থেকে আবেদন করলেও এতে আয়োজনকারীর পূর্ণাঙ্গ পরিচয় বা যোগাযোগ নম্বর উল্লেখ ছিল না। তাদের দাবি, সমাবেশটি হবে আওয়ামী সরকারবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে।

কাদেরিয়া বাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের মুক্তিযোদ্ধা সমাবেশ বানচাল করার জন্য ছাত্র সমাজ একই স্থানে কর্মসূচি দিয়েছে। তবে ছাত্র সমাজের পক্ষ থেকে বলা হয়, তারা শান্তিপূর্ণভাবে নির্ধারিত স্থানেই সমাবেশ করবেন।

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানান, সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনা টহলও থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম বলেন, একই সময়ে একই স্থানে দুটি সমাবেশ হলে রক্তপাতসহ বড় ধরনের অস্থিতিশীলতার ঝুঁকি রয়েছে। এজন্য জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Read Previous

ভোলায় মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যা

Read Next

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের ওপর হামলায় জামায়াতের তীব্র নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular