ভোলায় মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যা

পর্যটন সংবাদ ডেস্ক: ভোলায় দুর্বৃত্তদের হামলায় মাওলানা আমিনুল হক নোমানী (৪৫) নামের এক মসজিদের খতিব ও মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে শহরের চরনোয়াবাদ সংলগ্ন বাপ্তা ৯নং ওয়ার্ডের রাইস মিল এলাকায় নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আমিনুল হক নোমানী ভোলা সদর উপজেলা জামে মসজিদের খতিব এবং ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ছিলেন। তিনি ওই এলাকার মাওলানা এনামুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ শ্বশুরের কারণে নিহতের স্ত্রী-সন্তান গত দুদিন আগে শ্বশুরবাড়ি গেলে তিনি একাই নিজ বাসায় ছিলেন। শনিবার রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার কিছুক্ষণ পর প্রতিবেশীরা তার চিৎকার শুনতে পান। তারা ছুটে গিয়ে দেখতে পান, ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মো. রাজন বলেন, “এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হুজুরের ঘর থেকে ডাক-চিৎকার শুনি। গিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে আমরা হাসপাতালে নিয়ে যাই।”

ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

Read Previous

মতিউর রহমানকে সুবিধা দেওয়ার অভিযোগে এসআইসহ ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

Read Next

টাঙ্গাইলের বাসাইলে সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular