১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিপি স্টার গ্রাহকদের জন্য ফার্স্টট্রিপের বিশেষ ট্রাভেল অফার

পর্যটন সংবাদ ডেস্ক:দেশের অন্যতম অনলাইন ট্রাভেল টেক প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ এবং মোবাইল অপারেটর গ্রামীণফোনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় গ্রামীণফোনের জিপি স্টার গ্রাহকরা ফার্স্টট্রিপ থেকে পাচ্ছেন বিশেষ ছাড় এবং নানা ধরনের আকর্ষণীয় ট্রাভেল অফার। এর ফলে গ্রাহকদের ভ্রমণ হবে আরও সহজ, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফার্স্টট্রিপের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক, হেড অব মার্কেটিং মীর তাজমুল হোসাইন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ক্যাম্পেইন ও পার্টনারশিপ) আইশা নাওয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) মো. ফজলে এলাহী রাহাত। গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি, পার্টনারশিপ ম্যানেজার নাশর আহমেদ, প্রিমিয়াম চ্যানেল এনগেজমেন্ট ম্যানেজার (পার্টনারশিপ) মুনমুন খান এবং সিনিয়র পার্টনারশিপ স্ট্র্যাটেজি অ্যান্ড প্রসেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে জিপি স্টার গ্রাহকরা খুব সহজেই ফার্স্টট্রিপ প্ল্যাটফর্ম থেকে ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন এবং পার্সোনালাইজড ট্যুর পরিকল্পনার সুবিধা নিতে পারবেন। সেই সঙ্গে থাকছে ২৪ ঘণ্টা গ্রাহকসেবা সুবিধাও।

ফার্স্টট্রিপের চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক বলেন, “আমরা সবসময়ই চাই, ট্রাভেল হোক ঝামেলামুক্ত, সাশ্রয়ী এবং একটু স্পেশাল। এই অংশীদারিত্ব তারই একটি বাস্তব প্রতিফলন।”

এই চুক্তি ভবিষ্যতে আরও উদ্ভাবনী ও উন্নত সেবা প্রদানের পথে দু’পক্ষকেই একধাপ এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Read Previous

হরমুজ প্রণালী বন্ধের হুমকি: বিশ্ব পর্যটনে নতুন শঙ্কা

Read Next

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা, জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular